প্রয়াত এম পি বীরেন্দ্র কুমার, বয়স হয়েছিল ৮৩

29th May 2020 12:44 pm রাজ্যের খবর
প্রয়াত এম পি বীরেন্দ্র কুমার, বয়স হয়েছিল ৮৩


এপার বাংলা প্রতিবেদন,তিরুবন্তপুরম: প্রয়াত এলজেডি নেতা ও প্রাক্তন রাজ্যসভার সদস্য এম পি বীরেন্দ্র কুমার । বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৮৩। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবেও কাজ করেছেন তিনি। এর পাশাপাশি মাতৃভূমি  প্রকাশনা সংস্থার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। সেখানেই তাঁর মৃত্যু হয়।কেরলের ওয়ানাড জেলার কালপেট্টায় তাঁর জন্ম। বাবা এম কে পদ্মপ্রভ ছিলেন সোশ্যালিস্ট নেতা। কালপেট্টা এবং কোঝিকোড়ে প্রাথমিক লেখাপড়া করেন তিনি। এরপর মাদ্রাজের বিবেকানন্দ কলেজে দর্শন নিয়ে পড়াশুনা করেন তিনি। সেখান থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনসিনাটি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করেন।এরপর দেশে ফিরে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে সোশ্যালিস্ট পার্টিতে  হাতেখড়ি হয় তাঁর। সেখান থেকেই রাজনৈতিক জীবনের শুরু। পরে জনতা পার্টি ও জনতা দলের সদস্য হন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া।





Others News

শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত আরও ২৭৭, বাড়ছে উদ্বেগ

শেষ ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় আক্রান্ত আরও ২৭৭, বাড়ছে উদ্বেগ


এপার বাংলা প্রতিবেদন : সারা দেশের মতো করোনা সংক্রমণের হাত থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না পশ্চিমবঙ্গও। বিশেষ করে আমফান পরবর্তী সময়ে উদ্বেগ আরও বাড়ছে। গতকাল, বৃহস্পতিবার রেকর্ড আক্রান্তের পর আজ সংখ্যাটা সামান্য কম হলেও রাজ্যে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। যা যথেষ্ট উদ্বেগের কারণ।রাজ্যে শেষ ২৪ ঘণ্টায় আরও ২৭৭ জনের শরীরে মিলল কোভিড-১৯ ভাইরাস। তার ফলে বাংলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৪,৮১৩। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে আরও ৭ জন করোনা রোগীর। তার ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ২৩০। আজ, শুক্রবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।স্বাস্থ্য ভবনের তরফে আরও নজানানো হয়েছে, বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ২,৭৩৬। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৭ জন। ফলে রাজ্যে মোট করোনা জয়ীর সংখ্যা বেড়ে হল ১,৭৭৫।